মশানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমরা শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা প্রদানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের লক্ষ্য হল প্রতিটি শিক্ষার্থীর মানসিক, শারীরিক এবং নৈতিক বিকাশে সহায়তা করা। আমাদের বিদ্যালয়ে আধুনিক শিক্ষা পদ্ধতি ও প্রযুক্তির উপযুক্ত ব্যবহার করে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হয়।
মশানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মশানগাঁও গ্রামে অবস্থিত। এটি পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ ১৯৩৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়।
বিদ্যালয়টি মোট ৪৯ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। জমিদাতা হলেন মশানগাঁও গ্রামের অধিবাসী জনাব শ্রী যতিন্দ্র সিংহ । বিদ্যালয়টি খুবই দরিদ্র জনগোষ্ঠির শিশুদের পদচারণায় মুখরিত। চারদিকে গাছপালা, দক্ষিন পাশে প্রধান সড়ক, সামনে বড় খেলার মাঠ, মাঠে বড় বড় আম গাছ - এ নিয়ে বিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ বড়ই মনোরম, সুনিবিড় ছায়া শীতল।
বিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি
আমরা শিশুকে লালন-পালন এবং উদ্দীপক পরিবেশ প্রদানের জন্য নিবেদিত যেখানে তরুণ মন বিকাশ লাভ করতে পারে। আমরা বিশ্বাস করি যে একটি শিশুর ভবিষ্যৎ সাফল্যের জন্য শিক্ষার একটি শক্তিশালী ভিত্তি অপরিহার্য।
শিক্ষার্থী
শিক্ষক
কর্মচারী
ভবন
শ্রেণীকক্ষ
মাল্টিমিডিয়া ক্লাসরুম